বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

অবশেষে সমাবেশ মঞ্চে এনসিপি নেতারা

  • সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ২.৫১ পিএম
  • ১৫৬ জন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা সমাবেশ মঞ্চে উঠেছেন। দুপুর ২টায় তারা মঞ্চে উঠেন। এর আগে বুধবার দুপুর ১টার দিকে দলটির নেতারা গোপালগঞ্জে প্রবেশ করেন।

এই সমাবেশকে ঘিরে পুলিশের গাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালায়। সর্বশেষ সমাবেশ মঞ্চেও হামলা ও ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও গাছ কেটে রাস্তা অবরোধ করে তারা। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে এদিন দুপুর ২টায় সমাবেশ মঞ্চে উঠেন এনসিপি নেতারা।

এর আগে বরিশাল থেকে বুধবার সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল সার্কিট হাউজ থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হন দলটির নেতারা।

তবে গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে আগে থেকেই ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় টহলরত পুলিশের ওপর হামলা চালালে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন—গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার। আরেকজনের পরিচয় জানা যায়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com