শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

কেন বেড়েছে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান?

  • সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১০.৩১ এএম
  • ১৪৫ জন

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের দরজা ক্রমেই বন্ধ হয়ে আসছে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল, এমনকি পূর্ব ইউরোপ ও প্রতিবেশী ভারতের ভিসা নীতিতেও এসেছে নজিরবিহীন কড়াকড়ি। সাম্প্রতিক সময়ে অন্তত দুই ডজন দেশ বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া পুরোপুরি বন্ধ বা কঠোর করে তুলেছে।

ভুক্তভোগী, ট্যুর অপারেটর এবং সরকারি বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ভিয়েতনাম, লাওস, উজবেকিস্তান, কাজাখস্তান ও মিশর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। ভারতের ক্ষেত্রেও এখন শুধু সীমিত চিকিৎসা ও শিক্ষা ক্যাটাগরিতে ভিসা মিলছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার পর থেকে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। নির্বাচনকে ঘিরে সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র সংকট এবং অব্যাহত আন্দোলন—এসব ঘটনায় বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ফলে অনেক দেশ এখন বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদানের আগে নিরাপত্তা ও আস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।

এই সংকটের প্রভাব পড়েছে দেশের রেমিট্যান্স এবং পর্যটন খাতে। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরামের তথ্যমতে, বিদেশগামী পর্যটন ৫০-৬০ শতাংশ কমে গেছে।

শ্রমবাজারেও বিরূপ প্রভাব পড়ছে। একদিকে অদক্ষ কর্মীদের জন্য ভিসা বন্ধ, অন্যদিকে বিদেশ থেকে বাংলাদেশি কর্মীদের ফেরত পাঠানোর হার বাড়ছে। এর ফলে রেমিট্যান্স নির্ভর অর্থনীতি বড় চাপের মুখে পড়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24