বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

দুরন্ত জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

  • সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১২.২৩ পিএম
  • ২০৭ জন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। টাইগারদের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৪ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

এদিন ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পারভেজ ইমন। আর ৫ রান করে ফার্নান্দোর শিকারে পরিণত হন তানজিদ তামিম। ৩১ রান করে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। তবে লিটন দাসের ৭৬ এবং শামীম পাটোয়ারির ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে শুরুতেই রানআউটের ফাঁদে পড়েন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। আর পেরেরাকে রানের খাতা খোলার আগেই ফেরান শরিফুল। তার দ্বিতীয় শিকার হন আভিস্কা ফার্নান্দো। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সাজঘরের পথ দেখেন অধিনায়ক আসালাঙ্কা।

এক পর্যায়ে দলীয় ৭৩ রানে ৭ উইকেট হারায় লঙ্কানরা। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৪ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। সর্বোচ্চ ৩২ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ৩ উইকেট।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24