বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগে জাতীয় ঐকমত্য

  • সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৯.০৫ এএম
  • ২০৪ জন

দেশে জরুরি অবস্থা ঘোষণার ও কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ পাবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, প্রধান বিচারপ্রতি নিয়োগের বিষয়ে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্য ঐকমত্য হয়েছে। এর আগের বৈঠকে সংবিধানে বিদ্যমান ৯৫ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি কতৃক আপিল বিভাগ থেকে প্রধান বিচারপ্রতি নিয়োগের বিষয়টি সংশোধনের বিষয়টি নীতিগতভাবে একমত হয়েছিলো। আজকের বৈঠকে আরও তিনটি বিষয়ে ঐকমত্য হয়েছে।

তিনি আরো বলেন, জরুরি অবস্থার বিষয়ে কমিশন বৈঠকে এর আগে রাজনৈতিক দলগুলো ১৪১ ক ও রাজনৈতিক উদ্দেশ্য জাতীয় জরুরি অবস্থা ব্যবহার না হয় সে বিষয়ে একমত হয়েছে। ১৪১ ক বিধানে অভ্যন্তরীণ গোলজোগের পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখন্ডকতার প্রতি হুমকি মহামারি ও প্রাকৃতিক দূর্যোগ শব্দগুলো যুক্ত থাকবে।

এছাড়া জরুরি অবস্থার ঘোষণার পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদলীয় নেতা বা বিরোধীদলীয় সংসদীয় উপনেতা উপস্থিত থাকতে হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24