শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, গ্রেপ্তার ৪

  • সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১.৩২ এএম
  • ২৩১ জন

রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির কোতয়ালী থানা ২ জন ও র‌্যাব দুজনকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আজ দুপুরে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এর পর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুইজন আসামিকে র‌্যাব গ্রেপ্তার করে।

গত ৯ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করে। এ ঘটনার ভিডিও সর্বত্র তোলপাড় সৃষ্টি করে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24