বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ

  • সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০.১৭ এএম
  • ২০৫ জন

ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। আজ সোমবার (৭ জুলাই) এই ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। খবর ইএসপিএন ফুটবলের।

রাকিটিচ সর্বশেষ নিজের দেশের ক্লাব হায়দুক স্প্লিটের হয়ে খেলেছিলেন। এর আগে, সৌদি প্রো লিগের আল শাবাব ক্লাবে কিছু দিন ছিলেন তিনি।

সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে বিদায়ের বার্তা দেন রাকিটিচ। তিনি লেখেন– ফুটবল, তুমি আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছো।

তিনি আরও লেখেন, তুমি আমাকে অনন্য পথ আর হাজারও গল্পের অভিজ্ঞতা দিয়েছো। তুমি আমাকে একটি সুন্দর পরিবার ও এমন সব মুহূর্ত দিয়েছো, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।

বার্সেলোনার সোনালি সময়ে রাকিটিচ ছিলেন যেন নীরব সৈনিক। ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে বার্সাকে শিরোপা জেতান। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেন তিনি। লাল-সাদা জার্সিতে ১০৬ ম্যাচে ১৫ গোলও আছে তার।

এর আগে, ২০২০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এই মিডফিল্ডার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24