শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

দিবসগুলোর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার

  • সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৯.৫৩ এএম
  • ১৮৭ জন

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিভিন্ন আপত্তির পরিপ্রেক্ষিতে সরকার এখন দিবসগুলোর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার চিন্তা করছে। গত শুক্রবার রাতে গণমাধ্যমকে তিনি জানান, দিবসসংক্রান্ত সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার প্রক্রিয়ায় রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। গত বুধবার এ-সংক্রান্ত তিনটি পৃথক পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ৮ আগস্টকে নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাসহ অনেকেই আপত্তি জানিয়েছেন।

এদিকে গতকাল শনিবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই বিপ্লব নিয়ে আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন আমাদের রিকশাওয়ালা ভাইয়েরাও। ই-রিকশা লাইসেন্সিং (অনুমোদন দেওয়া) সিস্টেমে নিয়ে এলে আর কেউ তাদের অবৈধ বলতে পারবে না এবং হয়রানিমূলক শাস্তি প্রদান করতে পারবে না। তারা যথাযথ নাগরিক মর্যাদা নিয়ে চলতে পারবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে (গুলশান-২) ‘তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ই-রিকশার চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স হবে অনলাইনে, যাতে দুর্নীতির সুযোগ না থাকে। শুরুতে ঢাকার দুই সিটি করপোরেশনের অঞ্চল-১-এ নির্দিষ্টসংখ্যক ই-রিকশা চলবে।

এর আগে নগর ভবনের নিচতলায় সজ্জিত নতুন ডিজাইনের ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ পরিদর্শন করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24