মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

অর্থ উপদেষ্টার সঙ্গে ৪টায় এনবিআর ঐক্য পরিষদের বৈঠক

  • সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৩.২৫ পিএম
  • ২০৭ জন

এনবিআর নিয়ে চলমান সংকট নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এনবিআর ঐক্য পরিষদের সঙ্গে বিকেল ৪টায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সচিবালয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি আন্দোলনকারীদের উদ্দেশ্য বলেন, অর্থ উপদেষ্টা আমাদেরকে আলোচনার জন্য ডেকেছেন, আমরা আলোচনায় যাচ্ছি।

আলোচনা শেষে ফিরে এসে আমরা বৈঠকের ফলাফল জানাবো। এরপর আপনারাই সিদ্ধান্ত জানাবেন, আমরা আন্দোলন করবো না করবো না। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান।

জানা গেছে, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আয়কর এবং কাসটমস ও ভ্যাট বিভাগের ১০ জন করে মোট ২০ জন অংশ নিচ্ছে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের পদত্যাগের দাবিতে গত শনিবার থেকে টানা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচী পালন করছে ঐক্য পরিষদ।

রোববার কর্মসূচীর দ্বিতীয় দিনেও রাজস্ব ভবনের প্রধান ফটক বন্ধ থাকায় আন্দোলনকারীরা বাইরে অবস্থান নেয়। তবে অর্থ উপদেষ্টার বৈঠকের খবরের পর ফটকগুলো খুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com