মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

  • সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০.১০ এএম
  • ৪৭৫ জন

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মনিরুল বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, মহাজোট সরকারের আমলে ইসলামী ব্যাংক তৎকালীন সরকার প্রভাব খাটিয়ে কবজা করে। ব্যাংকটির জোড় করে পরিচালনা পরিষদ পরিবর্তন করে ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেন। এ সময় ব্যাংকটি থেকে ভুয়া কোম্পানি দেখিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় এস আলম গ্রুপ ও তার চক্র। এই লুটপাটে মনিরুল প্রত্যক্ষ- পরোক্ষ ভূমিকা পালন করেছে বলে দুদকের মামলায় উঠে এসেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার পতনের পর এস আলম সিঙ্গাপুর পালিয়ে যায়। এস আলম গ্রুপের বিরুদ্ধেও লুটপাটের অভিযোগে একাধিক মামলা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com