বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রিয়াল মাদ্রিদকে রুখে দিল আল-হিলাল

  • সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০.১৫ এএম
  • ৩৭৬ জন

সৌদি প্রো লিগের ক্লাব বলে আন্ডারডগ  ভাবা হচ্ছিল আল-হিলালকে। তবে তারা যে একদম পুচকে কোন শক্তি নয় তা বুঝিয়ে দিল রিয়াল মাদ্রিদকে। হিলালের ঝলকে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কোচ  হিসেবে অভিষেক ম্যাচেই তাই হতাশায় কেটেছে জাভি আলনসোর।

যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। পাঁচবারের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল ৩৪ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায়। তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। ৭ মিনিট পর  আল-হিলাল পেনাল্টি থেকে গোল করে সমতা ফিরিয়ে আনে।

শেষ মুহূর্তে রিয়াল জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলো। অর্থাৎ পেনাল্টি থেকে জয়ের বড় সুযোগ আসে। তবে আল-হিলাল গোলরক্ষক বুনুর দৃঢ়তায় সফল হতে পারেনি। ফেদেরিকো ভালভার্দের পেনাল্টি সেভ করে আল-হিলালকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন বুনু।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এইচ’-এ রিয়াল মাদ্রিদ ও আল-হিলাল উভয় দলই ১ পয়েন্ট করে অর্জন করেছে। আল-হিলাল গত মৌসুমের সৌদি লিগে দ্বিতীয় স্থানে থাকলেও, তার আগের মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২২ ক্লাব বিশ্বকাপের ফাইনালে এই আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের এই পারফরম্যান্স ক্লাব ফুটবলে সৌদির ক্লাবটির শক্তির জানান দিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24