মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

যে রেকর্ডে বাভুমাই সর্বকালের সেরা

  • সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১১.১১ এএম
  • ১৫০ জন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা জেতার মধ্য দিয়ে সর্বকালের সেরার আসনে বসলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয়ের মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে সবচেয়ে সফলের রেকর্ডে নাম লেখালেন বাভুমা।

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অধিনায়ক পথচলা শুরু। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত ১০ টেস্টে অধিনায়কত্ব করে ৯টিতেই জিতেছেন বাভুমা। অন্য ম্যাচটি হয়েছে ড্র।

এই তালিকায় পরের নামটি পার্সি চ্যাপম্যান। তিনিও জিতেছেন ৯ টেস্ট। একটি হেরে জায়গা পেয়েছেন দুইয়ে। অপরাজিত থাকার রেকর্ডে বাভুমার সঙ্গী হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রং। ৮ জয়ের সঙ্গে দুই ম্যাচে ড্র করেছিলেন তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com