বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চাইলো এনসিপি

  • সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫.৫৭ পিএম
  • ২৪২ জন

জামায়াতের পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন চাইলো এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন,’জাতীয় নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক, সবাই চায়; স্থানীয় সরকার নির্বাচনও দল নিরপেক্ষ সরকারের অধীনে হলে ভালো হবে। কারিগরি দিক নিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে।’

মঙ্গলবার রাজধানীর বেইলী রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের প্রথম দিনের সংলাপের বিরতিতে এ কথা বলেন তিনি।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাসের প্রস্তাবে এনসিপি একমত বলে জানিয়েছেন সরোয়ার তুষার। তিনি বলেন, ‘কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছয় মাস রাখার পক্ষে। বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি।’ সরোয়ার তুষার বলেন, ‘মেয়াদ তিন মাস বা চার মাসের বিষয়ে আমরা নমনীয় থাকব। যদি স্থানীয় সরকার নির্বাচন অন্তর্ভুক্ত হলে চার মাস প্রয়োজন হতে পারে।’

৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘আমাদের অবস্থান তুলে ধরেছি। সেখানে আরও সংবিধান সংশোধনী ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কী না? আমরা বলেছি সংবিধান সংশোধনীর বিষয়ে প্রযোজ্য হবে না। কারণ দলগুলো এমন সংশোধনী আনে যার মাধ্যমে বাংলাদেশে ইতিপূর্বে অনেক সংকট তৈরি হয়েছে। এটা নিয়ে আরও আলোচনার দাবি রাখে। দুটো বিষয়ে সবাই একমত।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24