বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি

  • সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫.৪৬ পিএম
  • ২৯২ জন

তত্ত্বাবধায়ক সরকারের অধীন স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। মঙ্গলবার রাজধানীর বেইলী রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন প্রস্তাব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধুমাত্র জাতীয় নির্বাচন চায় বিএনপি।’ একই সঙ্গে ওই সরকারের মেয়াদ ৯০ দিন রাখার পক্ষে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তার দল চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হোক।’

এছাড়াও তিনি বলেন, ‘তার দল মনে করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত না, যদিও কমিশন প্রস্তাব করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস হওয়া উচিত।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে তিনি বলেছেন, ‘তার দল আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধনসহ তাতে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়টিও অন্তর্ভুক্ত করতে বলেছেন।’ এর বাইরে সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবে।

তিনি যদি কোনো সময় যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে যাতে পার্লামেন্ট মেম্বাররা তার জন্য ভোট দিতে পারে, সেটা ৭০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা নোট অব ডিসেন্ট দিব।

এছাড়াও তার দল সংসদের সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়ার ব্যাপারে একমত নয়। কয়েকটি কমিটিতে প্রধান বিরোধী দল থেকে করা যেতে পারে, তবে সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়াকে তারা বাস্তবসম্মত প্রস্তাব মনে করে না।

তিনি বলেন, ‘তারা এখনও নারী আসন নিয়ে আলোচনা করেনি।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24