শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা সেনাবাহিনীর নেই

  • সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮.৪০ এএম
  • ১৬৭ জন

সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই এবং সরকার ও সেনাবাহিনী একে অপরের সহযোগিতায় কাজ করছে বলে জানিয়েছে সেনাসদর। সরকারের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো বিভেদ হয়নি বলেও জানানো হয়েছে।

নাজিম-উদ-দৌলা বলেন, ‘আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে কাজ করছি, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। যেভাবে বলা হচ্ছে, সরকারের সঙ্গে সেনাবাহিনীর মতপার্থক্য হচ্ছে, বিভেদ হয়েছে, এরকম আসলেই কিছু হয়নি। সরকার ও সেনাবাহিনী একে অপরের সহযোগিতায় কাজ করছে। এটা নিয়ে ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো মুখোমুখি অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে অপারেশনস পরিদপ্তরের কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘অফিসারস অ্যাড্রেস সেনাপ্রধান যেকোনো সময় বা সময়ে সময়ে অফিসারদের বা সৈনিকদের সঙ্গে কথা বলে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। এখানে আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি। তিনি জাতির উদ্দেশেও কোনো ভাষণ দেননি বা আইএসপিআরও সরকারিভাবে বিবৃতি দেয়নি। আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সেটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, সেনাবাহিনী এমন কোনো বিষয়ে সম্পৃক্ত হবে না।’

মিয়ানমারের আরাকান আর্মি বিষয়ক এক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ‘আরাকান আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। আপনারা যেটা গণমাধ্যমে দেখে দেখেছেন, সেটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। তাদের সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24