শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

৩০ জুনের পর একদিনও থাকবেন না প্রধান উপদেষ্টা

  • সময়: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯.০৩ এএম
  • ১৪২ জন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না বলে জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রেস সচিব। এর আগে এদিন সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করবো।’

এদিন এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মশলিসসহ কয়েকটি ইসলামিক দল, গণঅধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জাসদ (রব), গণসংহতি আন্দোলন এবং সিপিবিসহ অন্যান্য দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।

এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, জুনের ৩০ তারিখের পর একদিনও থাকবেন না।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24