বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ

  • সময়: রবিবার, ২৫ মে, ২০২৫, ৯.০৪ এএম
  • ১৫৫ জন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষে বিএনপি প্রথম থেকেই জাতীয় ও সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে।

শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

মোশাররফ আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের লক্ষে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি করে আসছি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির চার সদস্য উপস্থিত ছিলেন। চার সদস্যের নেতৃত্বে ছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও ছিলেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24