বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

এক দলে খেলবেন মেসি-রোনালদো

  • সময়: রবিবার, ২৫ মে, ২০২৫, ৯.৪৫ এএম
  • ২১৭ জন

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো একই দলে খেলছেন, এই দৃশ্য হজম করা দুইজনের সমর্থকদের জন্য বেশ কঠিন। তবে এই অসম্ভবকেই সম্ভব করার কথা বললেন ফিফা সভাপতি ইনফান্তিনো। সব ঠিক থাকলে মেসি ও রোনালদো ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেন।

এই বিষয়টি নিয়ে অবশ্য কয়েক মাস আগেই গুঞ্জন  হয়েছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি(TYC) স্পোর্টস জানিয়েছিল, রোনালদো দলে ভেড়াতে চায় মায়ামি। এ নিয়ে মেসির সঙ্গে কথাও হয়েছে মায়ামির সহ-মালিক ডেভিড বেকহামের। মেসিও সায় দিয়েছেন। বাকি থাকল রোনালদোকে রাজি করানো। সেটি চেষ্টা করছেন বেকহাম নিজেই।

তাতে যা অবস্থা যা দাঁড়ায়, রোনালদো যদি মেসির সঙ্গে ক্লাব বিশ্বকাপে খেলেন তাহলে মায়ামির হয়েই খেলতে হবে।

মায়ামি যে রোনালদোকে সই সরাতে চায়, এই প্রশ্নের উত্তরও পাওয়া গেছে কয়েকটি সূত্র ধরে। রোনালদোর ক্লাব আল নাসর ক্লাব বিশ্বকাপে সুযোগ পায়নি। সুযোগ পেয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবার এই আসরটিতে দল বৃদ্ধি পেয়েছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবে ৩২টি ক্লাব। মায়ামি সুযোগ পেয়েছে আয়োজক দেশের ক্লাব হিসেবে।

আসরে ১৪ জুন মিশন শুরু করবে মায়ামি। তাদের প্রতিপক্ষ মিসরের ক্লাব আল আহলি। এরপর ১৯ জুন তাদের প্রতিপক্ষ পর্তুগালের পোর্তো ও ২৩ জুন ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে হাভিয়ের মাসচেরানোর দল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24