বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন নুসরাত ফারিয়া

  • সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১২.৪৩ পিএম
  • ৯৯৩ জন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত মডেল ও নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার এ জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা আজ অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনের জন্য আবেদন করি। শুনানি শেষে ৫ হাজার টাকা বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত।

গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল।

গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। একাই সাথে তার জামিন শুনানির জন্য শুানানির জন্য ২২ মে তারিখ ধার্য করেছিলেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোঁড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে মামলা করেন তিনি।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় করা হয়েছে। এ মামলায় ২০৭ নম্বর আসামি নুসরাত ফারিয়া। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24