বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মাঠে নামছেন সাকিব-মোস্তাফিজরা

  • সময়: রবিবার, ১৮ মে, ২০২৫, ১০.৩০ এএম
  • ২১৭ জন

বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে একইভাবে সাকিব আল হাসানকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। নিজ নিজ লিগে আজ রোববার মাঠে নামবে এই দুই দল। তাই মাঠে দেখা যেতে পারে সাকিব ও মোস্তাফিজকে।

আজ অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় গুজরাট টাইটান্সকে আতিথেয়তা দেবে দিল্লি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের। জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে এই বাঁহাতি পেসারকে ভিড়িয়েছে দিল্লি। এর আগেও দুই মৌসুম ভারতের রাজধানী পাড়ার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন মোস্তাফিজ।

লাহোর মাঠে নামবে দিল্লির আধাঘণ্টা পর। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি। গ্রুপপর্বে এটাই লাহোরের শেষ ম্যাচ। শনিবার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গত নভেম্বরের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তারকা অলরাউন্ডারকে। এবার অপেক্ষা ফুরানোর পালা বাংলাদেশের সাবেক অধিনায়কের সামনে। ড্যারেল মিচেলের পরিবর্তে তাকে নিয়েছে লাহোর। এ ছাড়া ফের পিএসএল শুরু হওয়ার পর বাংলাদেশি লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকেও পাচ্ছে না তারা। তাই লাহোরের লিগ পর্বের শেষ ম্যাচের একাদশে সাকিবের খেলার সম্ভাবনা বেশি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24