বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ফের আর্সেনালকে হারিয়ে ফাইনালে পিএসজি

  • সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০.০৬ এএম
  • ১৮৬ জন

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হারায় দ্বিতীয় লেগে জিততেই হতো আর্সেনালকে। কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি করল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। পার্ক দে প্রিন্সেসে তাদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।

এর আগে শেষ চারের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়াম থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে লুইস এনরিকের দল৷ প্রথম সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামী ৩০ মে দিবাগত রাতে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার।

দ্বিতীয় লেগে জিততে মরিয়া ছিল আর্সেনাল। তাই ম্যাচের শুরু থেকেই পিএসজিকে চেপে ধরে সফরকারীরা। বেশ কয়েকটি সুযোগও পায় তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি। উল্টো ২৭ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে পিছিয়ে পড়ে তারা। এই অর্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পরও একের পর এক সুযোগ হাতছাড়া করে আর্সেনাল। তাদের ফিনিশিং ব্যর্থতার বিপরীতে ৭২ মিনিটে ব্যবধান বাড়ান স্বাগতিকদের মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। ৪ মিনিট পর আর্সেনালের হয়ে স্কোরলাইন ২-১ করেন বুকায়ো সাকা। যদিও ম্যাচে ফিরতে পারেনি মিকেল আর্তেতার দল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24