বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

হাসনাতের ওপর হামলাকারীদের শাস্তি দাবি জামায়াতের

  • সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯.২৬ এএম
  • ১৬১ জন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত ৪ মে সন্ধ্যায় গাজীপুরে সন্ত্রাসীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ ও তার সহকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত হামলায় হাসনাত আবদুল্লাহ আহত হয়েছেন। আমি এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, হাসনাতের ওপর হামলাকারীরা গণতন্ত্রের শত্রু। দেশ যখন একটি স্থিতিশীল গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে সে মুহূর্তে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। পরাজিত শক্তির দোসরদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে।

তিনি এ হামলার ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24