বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনূস ট্রেড সেন্টারে

  • সময়: রবিবার, ৪ মে, ২০২৫, ৬.২৪ পিএম
  • ২৪৪ জন

রূপালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কার্যক্রম নতুন ঠিকানায় শুরু করেছে। রোববার রাজধানীর ৫২-৫৩, দিলকুশাস্থ ইউনূস ট্রেড সেন্টারে স্থানান্তরকৃত ঠিকানায় প্রধান কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকের প্রধান কার্যালয় ‘রূপালী ভবন’ ৩৪ দিলকুশায় নিজস্ব ভবনে কার্যাক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু ভবনটিতে রেট্টোফিটিং এবং অত্যাধুনিকভাবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম চলমান থাকায় প্রধান কার্যালয় ইউনূস ট্রেড সেন্টারে স্থানান্তর করা হয়েছে। সংস্কার কার্যক্রম শেষে ব্যাংক পুনরায় নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মঈন, শেখ মুনজুর করিম ও মো. মনিরুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24