বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কেন দর্শকের দিকে তেড়ে গিয়েছিলেন মাহমুদউল্লাহ, যা জানা গেল

  • সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯.৩১ এএম
  • ২০৬ জন

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে মোহামেডানের। ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে হঠাৎ গ্যালারির দিকে ছুটে যান মাহমুদউল্লাহ। সেখানে এক দর্শকের ওপর চড়াও হতে দেখা যায় তাকে।

জানা যায়, গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কিছু একটা বলা হলে তিনি মেজাজ হারান এবং গ্যালারিতে ছুটে যান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহামেডানের ম্যানেজার গণমাধ্যমকে বলেছেন, ‘কর্মকর্তাদের ভুয়া বলেছিলেন ওই দর্শক। পরে রিয়াদ ভেবেছে তাকে ভুয়া বলেছে। যে কারণে সে গিয়েছিল, এছাড়া কিছু নয়।’

তবে সে ঘটনার পর মোহাম্মদ নাদিম নামের এক সমর্থক ফেসবুকে দাবি করেছেন, আজকের ঘটনাটি মূলত তার সঙ্গে ঘটেছে। তিনি লিখেছেন, ‘আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্টটা হয়, সেটা আমার সাথে। ম্যাচশেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করি আর প্লেয়ারদের ড্রেসিংরুমে আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পেছনে ম্যানেজার সাজ্জাদুল হক শিপন আসে।’

‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি ভাই, ভালো খেলসেন, হ্যাটস অফ টু ইউ’। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়। এখানে ভুয়া ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই।’

‘আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে’-যোগ করেন এই ফেসবুক ব্যবহারকারী।

যদিও এই ঘটনার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি মাহমুদউল্লাহ। সাধারণত ঠাণ্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত হলেও আজকে মাহমুদউল্লাহর এমন রুদ্রমূর্তি দেখে অনেকেই চমকে গেছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24