মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে আবারো গোলাগুলি

  • সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১১.২৫ এএম
  • ১৬৬ জন

ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) আবারো গোলাগুলি হয়েছে। কাশ্মিরের পহেলগামে ভয়াবহ হামলার পর এ নিয়ে ধারাবাহিকভাবে চতুর্থ রাতের মতো গোলাগুলি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের সেনাবাহিনীর দাবি, রোববার রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা ও পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ করে। পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি ছোঁড়ে। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারাও।

এদিকে এ হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে চীন-রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

গতকাল রোববার আরআইএ নভোস্তিকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, রাশিয়া, চীন এমনকি পশ্চিমা দেশগুলোও এই সংকটে খুব ইতিবাচক ভূমিকা পালন করতে পারে এবং তারা এমনকি একটি তদন্ত দলও তৈরি করতে পারে..। ভারত সত্য বলছে না কি মিথ্যা বলছে তা আন্তর্জাতিক তদন্ত দলকে খুঁজে বের করতে দিন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com