বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  • সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৯.৩৪ এএম
  • ১৬৯ জন

বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করছে বিএনপি। শনিবার গুলশানের একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেন। এছাড়া দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিন-এর নেতৃত্বে ৮ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

এর আগে গত শুক্রবার বাংলাদেশ সফরে আসে চায়না কমিনিস্টি পার্টির একটি প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে দলটি।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেল সদস্য মিসেস মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপার্সন একান্ত সচিব বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো মিসেস চেন জুয়ানবো, IDCPC তৃতীয় সচিব দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চেন ইয়াংপেই, IDCPC ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ঝাং গুইউ, IDCPC ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং ও ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগে সংযুক্ত মিসেস লিউ হংরু।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24