শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি

  • সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬.২৩ পিএম
  • ১৬৬ জন

আওয়ামী সরকার আমলের বহুল আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর।

পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ইন্টারপোল এই রেড নোটিশ জারি করে। দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত রেড নোটিশ জারির নির্দেশ দিলে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে আবেদন করে। এরপরই এই পদক্ষেপ নেয়া হয়।

ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা জানান, বেনজীর আহমেদ বর্তমানে সপরিবারে পলাতক রয়েছেন। তার অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে রেড নোটিশ জারির পর তাকে চিহ্নিত ও দেশে ফিরিয়ে আনার কাজ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইন্টারপোল ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে, যদিও তা এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১১ জন নেতার বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে ইন্টারপোলের সঙ্গে তিন ধাপে যোগাযোগ এবং একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24