মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম নির্ধারণ

  • সময়: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১০.১৬ পিএম
  • ১৭৪ জন

এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। চলতি মার্চ মাসের নির্ধারিত দামই থাকছে এ মাসে।

এর আগে ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম জানুয়ারির তুলনায় লিটারে এক টাকা বেড়েছিল।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.০০ টাকা, কেরোসিন ১০৫.০০ টাকা, অকটেন ১২৬.০০ টাকা এবং পেট্রল ১২২.০০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। ১ এপ্রিল হতে এ মূল্য কার্যকর হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com