শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

  • সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০.৩৯ এএম
  • ১৬২ জন

বন বিভাগের রাতভরের প্রচেষ্টায় শনিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনে লাগা আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। রোববার ভোর ৬টা থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস আগুন নিভানোর কার্যক্রম শুরু করেছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, সারা রাত ধরে বন বিভাগ আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা সম্পন্ন করেছে। ফলে এখন আগুন আর ছড়ানোর সুযোগ নেই। আর সকাল থেকে বন বিভাগ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু পানির উৎস দূরে হওয়ায় আগুন নিভানো কার্যক্রমে প্রচন্ড বেগ পেতে হচ্ছে।

বন বিভাগের ছোট দমকল দিয়ে স্বল্প পরিসরে পানি ছিটানো হচ্ছে। তবে আগুনের আর বিস্তৃতি ঘটার সম্ভাবনা নেই। ৩-৪ একর জায়গার মধ্যেই আগুন সীমাবদ্ধ রয়েছে। আগুন নিভাতে সময় লাগবে, তবে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন বন বিভাগ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24