মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় লেবানন ও গাজায় নিহত ৪১

  • সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯.৩১ এএম
  • ১৮৯ জন

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এ হামলায় ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া লেবাননেও হামলা হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণঘাতী এই হামলা ও হতাহতের কারণে চার মাস আগে হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত চার মাস আগে যুদ্ধবিরতির পর লেবাননের ওপর এটিই ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা। ইসরায়েল জানিয়েছে, টায়ার এবং তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।

এ নিহতের মধ্যেদিয়ে গাজা উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৭৫০ জনে পৌঁছেছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকে সঠিক চিকিৎসা দেয়া যাচ্ছে না।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com