বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

কক্সবাজারে সমন্বয়কের পিতাকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবি এনসিপির

  • সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১.২৪ এএম
  • ২০২ জন

কক্সবাজারের ঈদগাঁও উপজলোয় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়কের পিতা সাদিদুল হুদার পরিবারের ওপর হামলা ও গুলি চালানো হয়। শুক্রবার এ ঘটনা ঘটে।

গুলিতে সমন্বয়কের পিতা বাবা হাবিবুল হুদা নিহত হন এবং পরিবারের আরো তিন সদস্য আহত হন। এই ঘটনার নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার মধ্যরাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বিভিন্ন মামলায় কারাবন্দী ছিলো। এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কেউই আইনের আওতায় আসেনি। যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করছে।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই হত্যা ও হামলার সাথে জড়িত প্রত্যককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24