বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র-রক্ত-লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না

  • সময়: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯.৫৫ এএম
  • ১৯২ জন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত ও লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না। বুধবার রাজধানীর হোটেল জোনাকির কনফারেন্স হলে বিশিষ্টজনদের সম্মানে শিবিরের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এ জাতির মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ২৪-এর আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নতুন একটি মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা জন্ম নিয়েছে, আমরা সাধারণ অভিভাবক হিসেবে প্রত্যাশা করি-আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে।

তিনি বলেন, এ অভিযাত্রায় ইসলামী ছাত্রশিবির তার অনেক প্রিয় সঙ্গীদের হারিয়েছে। পাশাপাশি অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময়ে জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এসময়টায় চোখের সামনে পাখির মত গুলি করে আমাদের সন্তান ও সহকর্মীদের হত্যা করা হয়েছে। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন, সেই দোয়া করেন। আরও যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করেন তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24