শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

এনআইডি নিজের অধীনে রাখতে সরকারকে ইসির চিঠি

  • সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯.২৭ এএম
  • ১৭৫ জন

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম নিজের অধীনে রাখার জন্য সরকারের কাছে অভিমত তুলে ধরেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে হাসিনা সরকারের আইন বাতিল চেয়ে বর্তমান ও সাবেক ইসি সচিব সরকারের কাছে চিঠি দিয়েছিল।

অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রোববার সরকারের মন্ত্রিপরিষদ সচিবকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে ইসি সচিব আখতার আহমেদ উল্লেখ করেছেন, এনআইডি অন্য কোনো দপ্তর বা কর্তৃপক্ষের অধীনে দেওয়া হলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। ভোটার তালিকা তৈরি ও নির্বাচন ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে। তাই এ কার্যক্রম ইসির অধীনেই রাখা প্রয়োজন। চিঠিতে ইসি সচিব এনআইডি কর্মকর্তাদের দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা করে ড. এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি, যার ভিত্তিতে নাগরিকদের দেওয়া হয় এনআইডি। এরপর ২০১১ সালে একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলে কমিশন। বর্তমানে ইসির সার্ভারে সাড়ে ১২ কোটির মতো দেশীয় নাগরিক ও ১১ লাখ রোহিঙ্গার তথ্য রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, কোনো রোহিঙ্গা বা বিদেশি যাতে ভোটার তালিকায় সম্পৃক্ত হতে না পারে এবং এনআইডি সংগ্রহ করতে না পারে, সেজন্য নির্বাচন কমিশন কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে। এতে ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত হয়।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24