শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে বললেন প্রধান উপদেষ্টা

  • সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৩.০২ পিএম
  • ১৭১ জন

অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। স্কাই নিউজের সাথে সাক্ষাৎকারটি বুধবার (৫ মার্চ) দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়।

ড. ইউনূস ওই সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে রয়েছে, তবে তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত না থাকায় বিষয়টি ভারতের সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর নির্ভর করছে।

ড. ইউনূস বলেন, তাকে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে এবং এ বিষয়ে ভারতের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

এছাড়া, ড. ইউনূস আরও বলেন, যখন সাংবাদিকরা আয়না ঘরগুলোতে যাবেন এবং নির্যাতিতদের সাথে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে মানবাধিকার লঙ্ঘন কতটা ভয়াবহ ছিল। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই এগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে, এগুলোকে জাদুঘরে রূপান্তরিত করার, যাতে জনগণ সেখানে এসে ইতিহাস জানতে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24