বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

অনলাইনেই সংশোধন করা যাবে আয়কর রিটার্ন দাখিলের ভুল

  • সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৫৮ এএম
  • ২০৯ জন
সংগ্রহীত ছবি

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাফল্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কিছু বিষয়ে অস্বস্তিতে পড়েছিলেন করদাতারা। তার মধ্যে একটি হলো কোনো ভুল হলে অনলাইনে সংশোধনের সুযোগ না থাকা। এবার করদাতাদের সমস্যার বিষয়টি মাথায় রেখে সংশোধন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে এনবিআর।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, রিটার্ন দাখিলের পর করদাতা রিটার্নে কোনো ভুল করলে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করা যায়।

যে সব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুলের কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান তারা ওয়েবসাইট ব্যবহার করে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তবে যারা সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন তাদেরকে অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

 

সূত্রঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24