বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ক্যাম্প ছাড়লেন সাবিনারা, ফেরার পথ আছে তো?

  • সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.৪৪ পিএম
  • ২০৬ জন

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সেই ১৮ ‘বিদ্রোহী’ ফুটবলারকে নিয়ে সংকট কাটছে না। তাদের বাদ দিয়ে নতুন দল নিয়ে প্রীতি ম্যাচের জন্য আরব আমিরাতে চলে গেছেন কোচ পিটার বাটলার। এ অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে থাকা সাবিনারা ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে  বলছিল, সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু কোচ পিটার বাটলারের অধীনে না খেলার সিদ্ধান্তে এখনো অনড় সাবিনারা। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই ছুটি নিয়ে বাড়ির পথ ধরেছেন বিদ্রোহী ফুটবলাররা।

বাড়ির পথ ধরা ফুটবলাররা আর ক্যাম্পে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দাবি না মানলে অবসরের পথে হাঁটবেন, এমনটা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার।

কিছুদিন আগেই একুশে পদক পেয়েছেন নারী ফুটবলাররা। সেই পদক নিয়ে বাড়ির পথ ধরলেন তারা। অন্যদিকে বাটলারের পরিকল্পনা নতুনদের নিয়ে। তরুণদের নিয়েই এগিয়ে যেতে চান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার বলেন, ‘আমরা আসলে জানি না পরে কি হবে। আমাদের ভবিষ্যৎ কি হবে তা আমিরাতের ম্যাচের পর আলোচনা করে সিদ্ধান্ত হবে। আগে এই ম্যাচটা যাক। আমরা আলোচনা করে ঠিক করবো। তবে বাটলারের সঙ্গে আমরা এখনো কাজ করতে চাই না।’

অপর এক সিনিয়র ফুটবলার বলেছেন, ‘আসলে এসব নিয়ে এখন আর কথা বলতে চাই না। আমরা সব কিছু মিলিয়ে মানসিকভাবে ভালো নেই। একটু বিশ্রাম প্রয়োজন। আপাতত এসব থেকে একটু দূরে থাকতে চাচ্ছি।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24