শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

  • সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.০৩ এএম
  • ১৪১ জন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে এ বিক্ষোভ করেছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার- জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক- জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘শহিদের রক্ত- বৃথা যেতে পারে না’, ‘আবু সাঈদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ’ সহ নানান স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল হলপাড়া থেকে শুরু হয়ে মুহসীন হল, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

এ সময় সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24