শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.৫২ পিএম
  • ১৫৩ জন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কারো এজেন্ডা বাস্তবায়ন নয়, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে পুলিশ সদস্যদের।

রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ জনগণের বন্ধু, অপরাধীদের শত্রু। সাধারণ মানুষকে সম্মান করুন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করুন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের স্বাধীন কর্মচারী, যা কোনো দল বা গোষ্ঠীর নয়। আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব। পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংবেদনশীল তথ্য প্রকাশে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে সংবেদনশীল তথ্য আসবে। সংবেদনশীল তথ্য গোপন রাখবেন। যেন জনসমক্ষে না আসে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24