বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

জুলাই বিপ্লবের কৃতিত্ব সবার, দীর্ঘ সংগ্রামের ফল

  • সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২৬ পিএম
  • ১৯১ জন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই বিপ্লবের কৃতিত্ব সবার দাবি করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। শনিবার সকালে নিজের ভেরিফায়েড পোস্টে তিনি বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা একদিনে আসেনি, তেমনি জুলাই বিপ্লবও দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের ফল।

মির্জা ফখরুল লেখেন, ‘হাসিনার পতন একদিনে ঘটেনি। এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন, অপহরণের শিকার হয়েছেন। এর ফলস্বরূপ, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। কৃতিত্ব সবার: ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিকশাচালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী, প্রবাসী, আমাদের বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তারা এবং অবশ্যই রাজনীতিবিদরা।’

তিনি আরও লেখেন, ‘আমরা, বিএনপির নেতাকর্মীরা, সবসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের পাশে ছিলাম এবং থাকব। চলুন, আমাদের ইতিহাস সততা ও সত্যের সঙ্গে লিখি এবং এখন দেশের পুনর্গঠনে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ! বাংলাদেশ জিন্দাবাদ!’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24