মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নতুন নোট আসছে ১৯ মার্চ

  • সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.১৫ এএম
  • ১৮০ জন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ছাড়া সাধারণ মানুষ ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বদল করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১৯ মার্চ থেকে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে।

এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকে বিশেষ ব্যবস্থায় ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে।

একজন ব্যক্তি নতুন নোটের জন্য একাধিকবার টাকা বদল করতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com