বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

তারেক রহমানের বক্তব্যে ৯০ শতাংশ মানুষের ইতিবাচক মনোভাব

  • সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.০২ পিএম
  • ১৮২ জন

দেশের পটপরিবর্তনে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি তার বক্তব্য “যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে” নিয়ে এক গবেষণায় দেখা গেছে, তার কথার প্রতি জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া রয়েছে। সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।

বেসরকারি প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের এই গবেষণা করেছে। গবেষণায় দেখা যায়-তারেক রহমানের এই বক্তব্যের সাথে ৯০ দশমিক ৫ শতাংশ নেটিজেন ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। মাত্র ৮ দশমিক ২ শতাংশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন, আর এক দশমিক চার শতাংশ নিরপেক্ষ থেকেছেন।

গবেষণার বিষয়ে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক (প্রশাসন) ইঞ্জিঃ আসিফ হোসেন রচি জানান, এই গবেষণায় আমরা বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছি। এটি প্রমাণ করে যে তারেক রহমানের বক্তব্য জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে যারা স্বৈরাচারবিরোধী রাজনীতির পক্ষে।

সংস্থার অন্য এক পরিচালক(গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন মতামত বিশ্লেষণ করে আমরা দেখেছি, তারেক রহমানের ‘স্বৈরাচারের বিচার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক আবেগ কাজ করছে। এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতেও রাজনৈতিক বক্তব্য ও জনমতের ওপর গবেষণা চালিয়ে যাবে তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24