বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ড্র মাদ্রিদ ডার্বি, লাভ হলো বার্সার

  • সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২০ পিএম
  • ২০৫ জন

স্প্যানিশ লা লিগায় শনিবার দিবাগত রাতে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিতে জেতেনি কেউ। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। এই ড্রয়ে লাভ হয়েছে বার্সেলোনার।

ড্র করলেও যথারীতি টেবিলের শীর্ষেই আছে রিয়াল। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো। এক ম্যাচ কম খেলা বার্সার সংগ্রহ ৪৫ পয়েন্ট। তিনে আছে হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের পরবর্তী ম্যাচ জিতলে রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দুইয়ে নেমে আসবে। অর্থাৎ গত কয়েক সপ্তাহের দুর্দশা কাটিয়ে আবারও বেশ ভালোভাবেই শিরোপার লড়াইয়ে ফিরবে বার্সা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৩৫ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। সফরকারীদের হয়ে স্পটকিক করেন আর্জেন্টাইন তারকা ফুটবলার জুলিয়ান আলভারেজ। ৫০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচে সমতা টানে রিয়াল। বক্সের মাঝামাঝিতে ফিরতি বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। বাকি সময়ে সুযোগ নষ্টের ভিড়ে কোনো দলের বল আর জালের দেখা পায়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24