বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

রোববার দেশে ফিরবেন মির্জা ফখরুল

  • সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২৩ পিএম
  • ১৭৪ জন

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার দেশে ফিরবেন।

শনিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়ট নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাওয়া বিএনপি প্রতিনিধি দলের সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার সন্ধ্যা ৫ টায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে পৌছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এবং নৈশ ভোজের আয়োজন করেন।

এর আগে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অংশ নেওয়ার জন্য গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওয়ানা করেন তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে তারেক রহমানের প্রতিনিধিত্ব করেন তাঁর মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24