বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ইজতেমার আখেরি মোনাজাত কাল, সময় জানালেন জিএমপি কমিশনার

  • সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.১০ পিএম
  • ৯৮০ জন
ছবি: কালের কণ্ঠ
তুরাগ নদের তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। আজ রবিবার সকাল ১০টায় টঙ্গী ইজতেমা মাঠে জিএমপির পুলিশ কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার জানান, মোনাজাতের আগে ও পরে আব্দুল্লাপুর ভেগড়া বাইপাস ও দৌড়ব্রীজ এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

 

তিনি বলেন, এ পর্যন্ত বিশ্ব ইজতেমায় কোন ঝুঁকি নেই। ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যের পাশাপাশি ইজতেমা কর্তৃপক্ষের দশ হাজার স্বেচ্ছাসেবক কর্মরত আছেন। প্রত্যেকেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আশা করছি বিশ্ব ইজতেমা সুন্দর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

একইসঙ্গে যেকোনো গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। 

এসময় শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, দুই পক্ষকে এক করতে বিশ্ব তাবলীগ জামাতের মুরুব্বীরা তিনটি শর্ত দিয়েছেন। মাওলানা সাদ সাহেব নেতৃত্ব থেকে বের হয়ে সূরার মাধ্যমে কাজ করলে এই বিরোধের অবসান ঘটতে পারে।

প্রসঙ্গত, তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা।

বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।
 

সূত্রঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24