বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:

হজ উপলক্ষে বিমানের ম্যানচেষ্টার ফ্লাইট সাময়িক স্থগিত

  • সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১১.০৬ এএম
  • ১১৪৯ জন
সংগ্রহীত ছবি

এয়ারক্রাফট স্বল্পতার ‘কারণে’ ২০২৫ সালের হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রাকে ‘নির্বিঘ্ন ও স্বাছ্যন্দ্যময়’ করতে প্রতি বছরের মত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে বিমান। সেজন্য বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাসবৃদ্ধি এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে।

এর অংশ হিসেবে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। হজফ্লাইট শেষে ১১ জুলাই থেকে আগের ন্যায় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুইদিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে বলেও জানিয়েছে বিমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাত্রীদের সুবিধার্থে ১১ জুলাইয়ের পর এই রুটের টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য উন্মুক্ত থাকবে।

যেসব যাত্রী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট কিনেছেন, তারা চাহিদা অনুযায়ী কোন বাড়তি খরচ ছাড়াই রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন। অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন। সেই সঙ্গে যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুট ঢাকা-সিলেট-ম্যানচেস্টার এর পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে পরিবর্তন করতে পারবেন বিনা খরচে। ফিরতি রুটের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

সূত্রঃ দৈনিক আমার দেশ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24