বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

ইসলামপুরে ধানক্ষেতে ৩৭ লাখ টাকার সেতু

  • সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১০.৫৯ এএম
  • ২০৫ জন
সংগ্রহীত ছবি

৩৭ লাখ টাকায় নির্মাণ করা হয়েছে ব্রিজটি। অথচ এখন কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। সংযোগ সড়ক আর রাস্তা ছাড়া কেন সেতুটি নির্মাণ করা হলো, জানেন না স্থানীয়রা।

সরেজমিন দেখা গেছে, উপজেলার কাচিহারা এলাকায় ধানক্ষেতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। ব্রিজের দুই পাশে নেই সংযোগ সড়ক। তাই ব্রিজটি ব্যবহার করা যাচ্ছে না।

২০২৩ সালে জামালপুরের ইসলামপুর পৌরসভার আলাই খালের ওপর নির্মাণ করা হয় ব্রিজটি। সেতু-কালভার্ট প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রশস্ত এই সেতুটি ৩৭ লাখ ২১ হাজার ১৭০ টাকা ব্যয়ে নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কথা এন্টারপ্রাইজ।

জানা গেছে, পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের নিজের লোক দিয়ে ব্রিজটি নির্মাণ করেছেন। যেখানে ব্রিজটি নির্মাণ করার কথা ছিল, সেখানে লোকজন বাধা দিলে অন্য জায়গায় এটি নির্মাণ করা হয়। সেখানে কোনো সংযোগ সড়ক ছিল না।

এ বিষয়ে কথা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলাল উদ্দিন জানান, আমার প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করেনি। এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।

পৌর প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, সেতুটি সরেজমিন দেখে সংযোগ সড়ক করার পদক্ষেপ নেয়া হবে।

সূত্রঃ দৈনিক আমার দেশ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24