বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

স্বস্তি নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ

  • সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৪.৩২ পিএম
  • ২২৮ জন
সংগ্রহীত ছবি

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের স্বস্তি নিয়ে টুর্নামেন্ট শেষ করল সুমাইয়া আক্তারের দল।

সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। তাই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার হয়ে উঠে লাল সবুজের দলের জন্য। নিয়মরক্ষার হলেও শেষ ম্যাচে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে মেয়েদের।

কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ম্যাচের আয়ু নেমে আসে ১৩ ওভারে। আগে ব্যাট করে সবগুলো ওভার শেষে ৫৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এছাড়া নাইজানি কুমারব্যাচ ১৩ ও আসাবি ক্যালেন্ডারের ব্যাট থেকে আসে ১১ রান। বাকিদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল নিশিতা আক্তার। ৩ উইকেট নেন তিনি। এছাড়া আনিসা আক্তারের শিকার ২ উইকেট।

জবাবে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ফাহমিদা ছোঁয়া ১৪ ও জুয়াইরিয়া ফেরদৌস ২৫ রানে অপরাজিত থাকেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24