বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে সভাপতি নজরুল, মহাসচিব শরফ উদ্দিন

  • সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৬.০৩ পিএম
  • ১৮৬ জন

বিসিএস ক্যাডার প্রশাসনের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন জরা হয়েছে। এতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনে বিএএসএ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু পদে দায়িত্বশীল কর্মকর্তারা অবসরে যাওয়ায় গঠনতন্ত্র অনুসারে এসব পদ পূরণে সভায় আলোচনা হয়।

সভায় উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সহসভাপতি হিসেবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়ের অতিরিক্ত সচিব মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়া মহাসচিব পদে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা নির্বাচিত হন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং প্রশাসন ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন করবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24