বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

১৬ বছর পর কারা মুক্ত ১৭৮ বিডিআর সদস্য

  • সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৪.৩৫ পিএম
  • ২২২ জন
সংগ্রহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে ১৬ বছর পর কারা মুক্ত হয়েছেন বিডিআর সদস্যরা। তারা পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিনে মুক্ত হন।

বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে একযোগে একে একে বেরিয়ে আসেন বিডিআর সদস্যরা। এ সময় কারা গেইটের সামনে অপেক্ষমাণ স্বজনদের চোখে মুখে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে আবার মিষ্টিমুখ করান বেরিয়ে আসা সাবেক বিডিআর সদস্যদের।

এর আগে গত ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইবুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলায় আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন।

আদেশে বলা হয়, যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে হত্যা মামলায় এরই মধ্যে যাদের সাজা ভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন। আদালতের শর্তাবলি পর্যালোচনা করে গত ২২ জানুয়ারি ১৭৮ জনের জামিননামার কাগজ কারা কর্তৃপক্ষের কাছে পাঠায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

লেখাঃ দৈনিক আমার দেশ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24