বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

দহগ্রাম সীমান্তের কাঁটাতারের বেড়া এখনও সরায়নি বিএসএফ

  • সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৫.৩১ পিএম
  • ২১২ জন
সংগ্রহীত ছবি

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও মদের বোতল এখনো সরিয়ে নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে শুক্রবার (১১ জানুয়ারি) সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারতের সীমান্ত রক্ষীরা। এর দুদিন পরই আবার বেড়ায় ঝুলিয়ে দেওয়া হয় মদের বোতল।

এদিকে বিএসএফের একটি সূত্রের দাবি, শেখ হাসিনা সরকারের আমলে ভারত ও বাংলাদেশের চুক্তির আলোকে তারা সীমান্তে বেড়া নির্মাণ করছে।

সীমান্ত এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক বলেন, ৫ অগাস্টে সরকার পতনের পর থেকে পরিস্থিতি নানা কারণে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করেছে।

সীমান্তের আরেক বাসিন্দা মোতাহার হোসেন জানান, সীমান্ত এলাকায় থাকার কারণে আমরা এমনিতেই আতঙ্কে থাকি। কিন্তু সাম্প্রতিক সময়ে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি আমাদেরকে অনেকটাই ভাবিয়ে তুলেছে।

দহগ্রাম সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজানুর রহমান রেজা বলেন, ২০১০ সালে ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী দহগ্রামে শূন্যরেখা বরাবর বেড়া দেয়ার অনুমোদন পায় ভারত। এতদিন সেই বেড়া না দিলেও ৫ আগস্টের পর এই বেড়া দেয়ার উদ্যোগ নিয়েছে। আসা যাওয়ার সময় তিনবিঘা করিডোরের গেটের দুদিকে বিএসএফ সদস্যরা ভারী অস্ত্র নিয়ে টহল দেয। বিএসএফ পাহাড়ায় আমাদের যাতায়াত করতে হয়।

এ বিষয়ে রংপুর-৫১ বিজিবির সহকারী পরিচালক (এডি) পরিচালক ওমর খসরু বলেন, আগামীতে বিজিবি এবং বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে একটি বৈঠক হওযার কথা রয়েছে ওই বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

লেখাঃ দৈনিক আমার দেশ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24