বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

চিটাগংকে ধসিয়ে দিয়ে টিকে রইল শাকিব খানের ঢাকা

  • সময়: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৫.৪৮ পিএম
  • ১৯৬ জন

লিগ পর্বের শেষভাগে জ্বলে উঠেছে ঢাকা ক্যাপিটালস। দুদিন আগে এক রোমাঞ্চকর লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পর এবার চিটাগং কিংসকে ধসিয়ে দিয়েছে তারা। বিপিএলে বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চিটাগংকে ৮ উইকেটে হারিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাট করেছে ঢাকা। বিশেষ করে ওপেনার তানজিদ হাসান শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিক বোলারদের শাসন করেছেন। ৪৭ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৯০ রানের হার না মানা এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই ওপেনার।

অন্য ওপেনার লিটন দাস আজ নিষ্প্রভ ছিলেন। ২৮ বলে ৩ চারে ২৫ রান করে ফিরেছেন তিনি। ৯ বলে ১ ছক্কায় ১৪ রানে অপরাজিত ছিলেন সাব্বির রহমান।

চিটাগংয়ের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম এবং হোসেন তালাত।

এর আগে ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান পর্যন্ত যেতে সমর্থ হয় চিটাগং। ব্যাটিংয়ে দারুণ শুরুর পর ঢাকার বোলারদের তোপের মুখে মিডল ওভারে ভুগেছে মিঠুন ব্রিগেড।

ঢাকার বোলারদের মধ্যে দাপুটে বোলিং করেন মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও চার ওভারে খরচ করেন মোটে ১৮ রান। দিনের অন্যতম সফল বলা যায় মোসাদ্দেক হোসেনকে। বিপিএলের মাঝপথে দলে পাওয়া মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রানে নেন ২ উইকেট। দুটি উইকেট ঝুলিতে পুরেছেন নাজমুল ইসলামও।

ঢাকার বোলারদের দিনে ব্যাট হাতে ধুঁকেছে চিটাগংয়ের ব্যাটাররা। টেবিলের দুই নম্বরে থাকা দলটি অবশ্য ওপেনিংয়ে ভালো করেছিল। তবে নাঈম ইসলাম ও জুবায়েদ আকবরীর মধ্যকার ৪০ রানের উদ্বোধনী জুটির পর থমকে যায় দলের রান তোলার হার। মিডল ওভারে রান তোলার গতি আরও কমেছে। উইকেট হাতে থাকলেও শেষ সাত ওভারে ৬০ রানের বেশি তুলতে পারেনি দলটি।

চিটাগংয়ের হয়ে এদিন সর্বোচ্চ ৪৪ রান এসেছে ওপেনার নাঈম ইসলামের ব্যাটে। ২৩ রান করেছেন আরেক ওপেনার জুবায়েদ আকবরী। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিনে নামা গ্রাহাম ক্লার্ক (১৯), হোসেন তালাত (২) ও শামিম হোসেন (১৫)। শেষদিকে দলের রান দেড়শর কাছাকাছি পৌঁছে দিতে ৮ বলে ১২ রানের ইনিংস খেলেন অধিনায়ক মিঠুন।

এই জয়ে ১০ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে ঢাকা। আর ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট পাওয়া চিটাগং দুই থেকে নেমে গেছে তিনে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24